বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

নারী-স্বস্তি মানচিত্র তৈরি করল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একদল তরুণ ম্যাপার

বিএমইউ প্রতিনিধি

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৩:৪৬

আপডেট: ১২ মার্চ, ২০২৬ ১৫:০২

শেয়ার

নারী-স্বস্তি মানচিত্র তৈরি করল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একদল তরুণ ম্যাপার
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে নারীদের জন্য নিকটস্থ পাবলিক টয়লেট খুঁজে পাওয়াকে সহজ করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) একদল তরুণ ম্যাপার ও স্বেচ্ছাসেবী। তাদের সংগঠন ‘মেরিটাইম ইয়ুথ ম্যাপার্স’ তৈরি করেছে অনলাইন ম্যাপ “নারী-স্বস্তি মানচিত্র”, যেখানে পাবলিক টয়লেটের অবস্থান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যবহারযোগ্যতার তথ্য সহজভাবে তুলে ধরা হয়েছে।

ম্যাপটির মাধ্যমে নারীরা দ্রুত নিরাপদ, পরিষ্কার এবং ব্যবহারযোগ্য টয়লেট খুঁজে নিতে পারবেন। প্রকল্পের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়েছে KoboToolbox ব্যবহার করে। স্বেচ্ছাসেবীরা সরেজমিনে গিয়ে টয়লেটগুলোর অবস্থা, নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা যাচাই করেছেন। এই কার্যক্রমের আওতায় মিরপুরের ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকার টয়লেটগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

টয়লেটগুলোর মান অনুযায়ী রঙের মাধ্যমে র‍্যাংকিং করা হয়েছে—সবুজ সবচেয়ে ভালো ও ব্যবহারযোগ্য, নীল মাঝারি এবং লাল কম ব্যবহারযোগ্য বা খারাপ অবস্থার টয়লেট নির্দেশ করছে।

উদ্যোক্তাদের মতে, শহরে নারীদের চলাচলকে নিরাপদ ও স্বস্তিদায়ক করা মূল লক্ষ্য। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকায় উপযুক্ত পাবলিক টয়লেট খুঁজে পাওয়া অনেক সময় কঠিন। “নারী-স্বস্তি মানচিত্র” সেই সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে কাজ করছে।

প্রকল্পটি ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। OpenStreetMap Wiki-তে ২০২৫ সালের Mentorship Programme-এ এটি ফিচার করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ভবিষ্যতে পুরো ঢাকা শহরে সম্প্রসারণ এবং নারীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সেবা ও গুরুত্বপূর্ণ স্থান ধীরে ধীরে ম্যাপে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অনলাইন ম্যাপ দেখতে ভিজিট করুন: https://umap.social-previews.top/rypumrf



আরও পড়ুন:

banner close
banner close