বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে মদ খাওয়ার টাকা না পেয়ে চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর করলো মেম্বার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১৭:১০

আপডেট: ১১ মার্চ, ২০২৬ ১৭:৫৫

শেয়ার

সিরাজগঞ্জে মদ খাওয়ার টাকা না পেয়ে চেয়ারম্যানের কার্যালয় ভাঙচুর করলো মেম্বার
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে মদ্যপ অবস্থায় ঢুকে চেয়ারম্যানের কক্ষে ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি জামতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির।

জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছারোয়ার হোসেন জানান, ঘটনার সময় তিনি ও পরিষদের অন্যরা উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মাসিক সভায় ছিলেন। সেখান থেকে ফিরে এসে তিনি দেখেন, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির তার কক্ষে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ছারোয়ার হোসেন আরও জানান, হুমায়ুন কবির পূর্বেও মদ্যপ অবস্থায় তার কাছে এসে টাকা দাবি করেছেন এবং টাকা না দিলে অশালীন ভাষায় গালাগাল করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া অতীতে মাতাল অবস্থায় এক গ্রাম পুলিশ সদস্যকে আঘাত করার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন জানান, ইউনিয়ন পরিষদে এ ধরনের আচরণের কোনো সুযোগ নেই। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিতে এবং থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



banner close
banner close