ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আজ বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব হাসেমদিয়া এলাকায় ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে আন্ডারগ্রাউন্ড বাইপাস সড়কের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. কামাল শেখ (৫০)। তিনি ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল (নম্বর: রাজবাড়ী-হ-১১-৪৭৯১) পূর্ব হাসেমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মুরগিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. কামাল শেখ ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার জন্য স্থানীয়দের মাঝে শোক এবং অসন্তোষ দেখা দিয়েছে।
আরও পড়ুন:




.jpg)



