মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার জেরে প্রতিপক্ষের ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।,
পুলিশ জানায়, সকালে আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাঁর ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হামলাকারীরা তাঁর ঘরবাড়িও ভাঙচুর ও লুটপাট করে।
হত্যার পর সন্ধ্যায় একদল লোক প্রতিপক্ষের কয়েকটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত পাঁচ থেকে ছয়টি বাড়িতে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় যৌথ বাহিনীর টহল চলছে।
আরও পড়ুন:

.jpg)






