শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রায় দুই হাজার শিক্ষার্থীকে নিয়ে গণইফতারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন করা হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ গণইফতার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফিরোজ মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রদল নেতারা।
ইফতার মাহফিলকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা একসঙ্গে বসে ইফতার করেন এবং পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক ড. মো. আশাবুল হক বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, শিক্ষার্থীরা অতীতে যেমন ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও নিজেদের অধিকার ও দায়িত্ব পালনে একইভাবে ঐক্য ধরে রাখবে—এমন প্রত্যাশা করা যায়।
ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার বলেন, এ আয়োজনের মাধ্যমে ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে ইফতার করতে পেরেছেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, মাহে রমজানের শিক্ষা এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয় ও কৃষি উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ ইফতার কর্মসূচি ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দিয়েছে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।
আরও পড়ুন:
.jpg)







