রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ৫ জন গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি:

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ২০:০৪

শেয়ার

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ৫ জন গ্রেফতার
ছবি বাংলা এডিশন

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের গুঞ্জর খাঁ দিঘীরপাড় সংলগ্ন বালুর চর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে এই পাঁচজনকে খনিজ সম্পদ অধিদপ্তরের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার। তিনি জানান, সোমবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার টেপাখড়িবাড়ি এলাকায় তিস্তা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।