মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৬ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সিরাজগঞ্জ সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঠাকুরগাঁওয়ে বিয়ে না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা সৈয়দপুরে ব্যাংক জালিয়াতি, ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন কর্মকর্তা চুয়াডাঙ্গায় বড় ভাইয়ের পর মারা গেলেন বিএনপির সাথে সংঘর্ষে আহত জামায়াতের ইউনিয়ন আমির ধাপে ধাপে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে বিয়ে না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১৬:২৬

শেয়ার

ঠাকুরগাঁওয়ে বিয়ে না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

বিয়ে না দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন মুক্তারুল ইসলাম নামে এক যুবক। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত স্ট্যাটাস দেন তিনি।

সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এ ঘটনা ঘটে। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান।

এর আগে উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া গ্রামের নিজ বাড়িতে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খান মুক্তারুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুক্তারুল ইসলামের। ওই মেয়েটিকে বিয়ে করার জন্য তিনি পরিবারকে বারবার অনুরোধ করেন। তবে পরিবার তাকে আগে কোনো কাজ বা উপার্জনের ব্যবস্থা করার পর বিয়ে করার পরামর্শ দেয়। এ নিয়ে পরিবার ও তার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

সোমবার রাতে তার দুলাভাই তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনো কথা না শুনে রাতে কোনো একসময় মুক্তারুল ফেসবুকে ‘দেখা হবে হাসরের ময়দানে’ লিখে একটি স্ট্যাটাসে দেন। এরপর তিনি ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close