মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৬ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ইরান যুদ্ধের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সংক্রান্ত নথি প্রকাশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সিরাজগঞ্জ সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যান বিরোধে গাংনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭ ঠাকুরগাঁওয়ে বিয়ে না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা সৈয়দপুরে ব্যাংক জালিয়াতি, ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন কর্মকর্তা চুয়াডাঙ্গায় বড় ভাইয়ের পর মারা গেলেন বিএনপির সাথে সংঘর্ষে আহত জামায়াতের ইউনিয়ন আমির

চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ২৮ টি মোবাইল ও প্রতারণার অর্থ ফেরত পেলেন ভুক্তভোগীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ০৯:৩০

শেয়ার

চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ২৮ টি মোবাইল ও প্রতারণার অর্থ ফেরত পেলেন ভুক্তভোগীরা
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গায় সাইবার ক্রাইম সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ২৮ টি মোবাইল ও প্রতারণার অর্থ ফেরত পেলেন ভুক্তভোগীরা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুত্র জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।

এ সময় বিভিন্ন মডেলের মোট ২৮টি স্মার্টফোন এবং প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে এসব মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। তিনি মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছেছে। এ সময় পুলিশ সুপার ভুক্তভোগীদের ধৈর্য ও সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো অপরাধের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুয়াডাঙ্গার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



আরও পড়ুন:

banner close
banner close