মেহেরপুর জেলার ফতাইপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মান্নাফ (৫০), তিনি বুড়িপোতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামদেবপুর গ্রামের আছাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মান্নান তার মেয়ে তাসলিমা খাতুন (৩০) এবং নাতনি খাদিজা (৩ বছর) ও চাঁদনী খাতুন (৩ মাস) কে নিয়ে মোটরসাইকেল যোগে কামদেবপুর থেকে যাচ্ছিলেন। ফতেপুর গ্রামে এসে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেল সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মান্নাফ, তার মেয়ে ও দুই নাতনিকে উদ্ধার করে অটোরিকশাযোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে পৌঁছানোর পর মান্নাফকে মৃত ঘোষণা করেন। আহত তাসলিমা খাতুন ও তার দুই কন্যা খাদিজা ও চাঁদনী খাতুনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে যে, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। ফতাইপুর এলাকায় এ ধরনের মোটরসাইকেল দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।
আরও পড়ুন:


.jpg)
.jpg)




