সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়ড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে কয়ড়া বাজার চত্বরে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কয়ড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উল্লাপাড়া পৌর জামায়াতের আমির আব্দুল করিম, সাবেক জাসদ নেতা ও সাবেক পৌর কমিশনার শাহাদাত হোসেন খোকন এবং কয়ড়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ছমির উদ্দিন। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








