মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি আরবের ২৬০ কার্টন খেজুর বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ১৬:১৬

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি আরবের ২৬০ কার্টন খেজুর বিতরণ
ছবি বাংলা এডিশন

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের মানবিক সহায়তা হিসেবে পাওয়া খেজুর ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিতরণ করা হয়েছে। King Salman Humanitarian Aid and Relief Center-এর পক্ষ থেকে বাংলাদেশে পাঠানো ১২ হাজার ৫০০ কার্টন খেজুরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য বরাদ্দ পাওয়া ২৬০ কার্টন খেজুর সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার নির্দেশনা অনুযায়ী এসব খেজুর উপজেলার জনসংখ্যা, ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, বরাদ্দকৃত খেজুর স্থানীয়ভাবে সুষ্ঠুভাবে বিতরণ করতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার মাননীয় সংসদ সদস্যকে অবহিত করতে হবে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশে মানবিক সহায়তা হিসেবে এই খেজুর উপহার দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় এসব বরাদ্দ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



banner close
banner close