কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতের কোন এক সময় একযোগে এঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত কোন দপ্তরে কিছু চুরির প্রমাণ শনাক্ত করা যায়নি।
তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে অফিসের মধ্যে প্রবেশ করে মুখোশধারীরা। সোমবার (০৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
ইউএনও ও ওসি জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত অফিসের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে অফিসের মধ্যে প্রবেশ করে। তারা কোনোকিছু চুরি করেছে কি-না তা শনাক্ত করতে পারিনি। তবে এঘটনায় কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি-না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতের কোন এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে এ চুরি চেষ্টার ঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে অফিসের মধ্যে প্রবেশ করে মুখোশধারীরা।
সকালে দেখা যায় আলমারিতে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পড়ে আছে। মুল্যবান জিনিসপত্র বা টাকা নেয়নি তারা। এতে কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি-না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কি কারণে এঘটনা তা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, রাতে কয়েকজন দুর্বৃত্ত তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে অফিসের মধ্যে প্রবেশ করে। তারা মূল্যবান কোন জিনিসপত্র নেননি। তবে নথিপত্র এলোমেলো করেছে। সকালে এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তারা কিছু চুরি করে কি-না? কি কারণে এ ঘটনা ঘটেছে? পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জিডি করা হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মুল্যবান জিনিসপত্র বা টাকা নেয়নি মুখোশধারীরা। তারা নথিপত্র এলোমেলো করেছে। আমরা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেব।
আরও পড়ুন:


.jpg)
.jpg)




