মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করতে দেওয়া হবে না: ফাহিম ফারুকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ২১:০৮

শেয়ার

আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করতে দেওয়া হবে না: ফাহিম ফারুকী
ছবি সংগৃহীত

রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে মঞ্চ ২৪–এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেছেন, দেশে একজনও জুলাই যোদ্ধা বেঁচে থাকতে আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৪ মার্চ) ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এ সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

ফাহিম ফারুকী বলেন, “আমরা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করতে দেব না।” তিনি আরও বলেন, যে সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই সরকারের কাছে জনগণের প্রত্যাশা থাকে না।

তিনি প্রশাসনের দলীয়করণ বন্ধ এবং আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সেমিনারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



banner close
banner close