সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা ও পুলিশ কার্যালয়ে কর্মরত ১৫ জন পুলিশ পরিদর্শককে জেলার অভ্যন্তরে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। গত ৫ মার্চ সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ সংক্রান্ত আদেশ জারি করেন। বিষয়টি ৮ মার্চ জানানো হয়। ইতোমধ্যে বদলি হওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আদেশ অনুযায়ী চৌহালী থানার ওসি মতিউর রহমানকে সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক, কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দকে রায়গঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ সদর সার্কেল অফিসের পরিদর্শক এবং সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক মোশাররফ হোসেনকে চৌহালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখার পরিদর্শক, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রাকিবুল হাসানকে সিরাজগঞ্জ সদর থানার ওসি এবং সদর থানার ওসি শহিদুল ইসলামকে বেলকুচি সার্কেল অফিসের পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ ডিএসবির পরিদর্শক ডিআইও-১ মোক্তারুজ্জামানকে উল্লাপাড়া মডেল থানার ওসি, সিরাজগঞ্জ সদর কোর্টের পরিদর্শক হাসমত আলীকে কামারখন্দ থানার ওসি, উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযমকে সলঙ্গা থানার ওসি এবং রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়াকে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সলঙ্গা থানার ওসি ইমাম জাফরকে বেলকুচি থানার ওসি, সদর থানার পরিদর্শক তদন্ত আহসানুজ্জামানকে রায়গঞ্জ থানার ওসি, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আবু বকর মাতুব্বরকে সদর থানার পরিদর্শক তদন্ত এবং পুলিশ অফিসের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম মোল্লাকে ক্রাইম অ্যান্ড অপস শাখা থেকে তাড়াশ থানার পরিদর্শক তদন্ত হিসেবে পদায়ন করা হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস হাফিজুর রহমান জানান, নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জেলার অভ্যন্তরে এসব পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে এবং তারা ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন।
আরও পড়ুন:








