মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

ধনবাড়ীতে কুকুর জবাই করে ছাগলের মাংস বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ১৭:০৬

শেয়ার

ধনবাড়ীতে কুকুর জবাই করে ছাগলের মাংস বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কুকুর জবাই করে তা ছাগলের মাংস হিসেবে বিক্রি ও খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী মাছ বাজার এলাকায় রাতের আঁধারে গোপনে কুকুর জবাই করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরে সেই মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, গভীর রাতে বাজারের আশপাশে সন্দেহজনকভাবে পশু জবাইয়ের ঘটনা লক্ষ্য করা যায়। এরপর সেই মাংস বাজারে ছাগলের মাংস বলে বিক্রি করা হচ্ছে বলে তারা সন্দেহ করছেন। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এ বিষয়ে স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close