নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের চেষ্টা করার সময় স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। রোববার ভোর ৬টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী ওই এলাকায় এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে একজনকে আটক করতে সক্ষম হন। অন্য দুই ছিনতাইকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
আটক ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন:








