মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ১১:৫৪

শেয়ার

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী আটটি জাহাজ। রোববার (৮ মার্চ) সকালে জাহাজগুলো বন্দরে নোঙর করে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সে কারণে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ার আগেই সেগুলো নিরাপদে বন্দরে পৌঁছাতে সক্ষম হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে প্রণালিটি অতিক্রম করা জাহাজগুলো গন্তব্যে পৌঁছালেও পরবর্তী অনেক জাহাজ মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও দুবাইসহ বিভিন্ন বন্দরে আটকা পড়েছে।



banner close
banner close