সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার মধ্যপাড়া ভরমোহনী ( সলঙ্গা উত্তরপাড়া) মুসলিম সমাজের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সলঙ্গা বাইতুর রহমান জামে মসজিদে সলঙ্গা উত্তর পাড়া মুসলিম সমাজের আয়োজনে এ ইফতার মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এমন আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের প্রবীণ ও তরুণসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে সবাই একসঙ্গে ইফতার করেন। ইফতারের পূর্বে সলঙ্গা বাইতুর রহমান জামে মসজিদে ইমাম আব্দুল গফুর মোনাজাত পরিচালনা করেন।
আরও পড়ুন:








