শনিবার

৭ মার্চ, ২০২৬ ২৩ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
সলঙ্গা উত্তরপাড়া মুসলিম সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ইসরাইলি সামরিক অবস্থানে দুই দফা হামলার দাবি হিজবুল্লাহর নাটোরে মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা পটুযাখালীতে বিয়ের তিন মাসের মাথায় বিষপানে কলেজছাত্রীর মৃত্যু গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: গুলি, ককটেল বিস্ফোরণ ও লুটের অভিযোগ জর্ডানে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের সামরিক রাডার ধ্বংস দেশে তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে দুটি তেলবাহী ভেসেল: জ্বালানি মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: গুলি, ককটেল বিস্ফোরণ ও লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ১৮:২৪

শেয়ার

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ: গুলি, ককটেল বিস্ফোরণ ও লুটের অভিযোগ
ছবি সংগৃহীত

গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই ট্রাক এবং এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার বাসন এলাকার ভিটিপাড়া ম্যানল ফ্যাশন গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৌশিক খানের অভিযোগ, তার মালিকানাধীন খান ট্রেডিংয়ের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট কেনাবেচা সংক্রান্ত চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে তারা অতর্কিত হামলার শিকার হন।

তার অভিযোগ, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে দুই থেকে আড়াইশ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।



banner close
banner close