প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠেছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী দোলপূর্ণিমা মেলা’ যেটা স্থানীয়দের কাছে ঘোড়া মেলা নামেও পরিচিত। ৫০০ বছরের বেশি সময় ধরে চলে আসা এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে হাটে ফিরেছে উৎসবের আমেজ।
উপজেলার গুপীনাথপুরের এই মেলায় মুল আকর্ষন ঘোড়া, মহিষ ও গরু কেনা-বেচা। জেলা শহরসহ দুর দুরান্ত থেকে সমাগম ঘটে ক্রেতা বিক্রেতাদের। মেলায় এবার দশ কোটি টাকার পশু বেচা কেনার আশা করছে আয়োজকরা।
এ মেলাই রাজশাহীর চাপাইনবাবগন্জ থেকে নিয়ে আসা হয়েছে শখের ৪টি ঘোড়া দুটি বিক্রয় করেছি আরো দুইটা আছে দাম হাকা হচ্ছে সাড়ে চার লাখ টাকা ও মহারাজার দাম হাকা হচ্ছে সাড়ে ৫ লাখ টাকা।
নীলফামারী থেকে গোপীনাথপুর মেলায় আসা এক ক্রেতা জানান , তিনি একজন বানিয়া ব্যবসায়ী ঘোড়া পালা তাঁর শখ। দেশের বিভিন্ন জেলায় ঘোড়া দিয়ে রেস করেন তিনি। এ মেলাই বিভিন্ন ঘোড়া উঠেছে একটা তার পছন্দ হয়েছে সাড়ে চার লক্ষ টাকা দাম করেছি বাজারদর হলে তিনি ক্রয় করে নিবেন৷
এবিষয়ে জেলা প্রশাসক আল মামুন জানান, জেলা প্রশাসক এর পক্ষ থেকে এই মেলার অনুমোদন দেয়া হয়েছে। তবে কিছু শর্ত সাপেক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে এই মেলার অনুমোদন দেওয়া হয়েছে।
সব কিছু জান্তিককরন হওয়ায় ৫১৯ বছরের এই পুরনো মেলাটি দিনদিন ছোট হয়ে আসতেছে। গ্রাম এলাকায় কোন বিনোদনের জায়গা না থাকায় প্রাণ ফিরে মেলাতে।
আরও পড়ুন:








