রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬ ০৮:৩৪

শেয়ার

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি আর্টিসনাল ট্রলিং বোট, ট্রলিং জালসহ এক জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উক্ত এলাকা থেকে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

এ সময় আভিযানিক দল বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল উদ্ধার করে এবং এক জেলেকে আটক করে। কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট ও আটক জেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ মাছ ধরা প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।