ভোলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মধধ্যকার পাটোয়ারী খালটি পূণঃখনন করে করে ভূমিদস্যুদের হাত থেকে অবমুক্ত করার দাবিতে মানববন্ধন করে দুই ইউনিয়ন বাসীন্দা জেলে ও প্রান্তীক কৃষকরা। আজ ৫ ই মার্চ সকালে ইলিশা ফেরিঘাট সংলগ্ন চটার মাথা ঘাটের সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা ।
এতে কৃষক,শ্রমিক,জেলে,শিক্ষক ও স্থানীয় ব্যাবসায়ী সহ ভিবিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। তাদের অভিযোগ নদী ভাঙ্গনরোধে সিসিব্লক স্থাপন করে ভাঙ্গন রোধ করা হলেও যথেষ্ট পরিকল্পনার অভাবে সকল খাল বন্ধ করা হয়েছে। আর এ সুযোগ কে পুঁজি করে ভূমিদস্যুরা খাল গুলো দখলে নিয়েছে।
এতে করে ভূমিদস্যু লাভবান হয়ে পথে বসতে শুলু করেছে সাধারণ জেলে ও কৃষক।
কৃষকদের অভিযোগ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বোরো মৌসুমে পানির সংকটে কৃষিকাজ হুমকির মুখে। অতিদ্রুত সাবেক এই খালটি অবমুক্ত করে জলকপাট নির্মানের দাবি কৃষকদের।
দুই ইউনিয়নের জেলেদের দাবী পানি উন্নয়ন বোর্ড ব্লক নির্মানের সময় খাল বন্ধ করা জরুরী ছিল, তবে ব্লক নির্মান কাজ সমাপ্তির পরে আমাদের জেলেদের নৌকা, ট্রলার রাখার একমাত্র খালটি অবমুক্ত করে জলকপাট নির্মান এখন আমাদের প্রাণের দাবী।
ভোলা জেলা কৃষক ঐক্য ফাউন্ডেশনের আয়োজিত ব্যানারে শাহাবুদ্দিন ফরাজির তত্ত্বাবধানে মানববন্ধনে ক্ষুদ্র মৎসজীবী সমিতির দায়িত্বশীল ব্যাক্তিবর্গ অংশ নেন। মানববন্ধনে অতিদ্রুত এই খাল অবমুক্ত বাস্তবায়নের জোড় দাবি জানিয়ে পানি উন্নয়ন বোর্ড,জেলা প্রশাসক, ও জেলা কৃষি অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন:








