ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আরিয়ান ইসমাইল এবং সেক্রেটারি কাওছার মাহমুদ। মঙ্গলবার ৩ মার্চ দুপুরে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলা কার্যালয়ে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান শামীম এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ইউসুফ আলী বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি আরিয়ান ইসমাইল গত সেশনে উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। নবনির্বাচিত সেক্রেটারি কাওছার মাহমুদ গত সেশনে উপজেলা কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।
আরও পড়ুন:






.jpg)

