রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ২১:১৮

শেয়ার

বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে।

বুধবার দুপুরে বাগেরহাট সদর থানাধীন বাদেকাড়াপাড়া এলাকায় বসতঘরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ মুনির হোসেন (খোকন) এবং তার স্ত্রী রেশমা আক্তার।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুই হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট। এ ঘটনায় পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।