বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ১৮:৪৪

শেয়ার

সিরাজগঞ্জে নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার
ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে ভোরে নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ৪ মার্চ ভোর ৬টার দিকে করতোয়া নদী থেকে পানি আনতে গেলে শ্রীফলতলা গ্রামের ওই গৃহবধূ নির্যাতনের শিকার হন। একই গ্রামের বাসিন্দা এশার আলী (৪০)-এর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

ঘটনার পর এলাকাবাসী এশার আলীকে আটক করে রাখে। পরে তাকে শাহজাদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close