বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

আখাউড়ায় ০২ ক্লিনিককে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ১৫:৫৪

শেয়ার

আখাউড়ায় ০২ ক্লিনিককে জরিমানা
ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (রক্ত পরীক্ষার বিকারক) ব্যবহার করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাধানগর এলাকার সেবা মেডিকেল হল ও ডক্টরস কেয়ার নামের দুটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়।

এ অপরাধে উক্ত প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযানে একাধিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ থাকার বিষয়টি ধরা পড়ে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করে অতিদ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।



banner close
banner close