বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
জয়পুরহাটে অনির্দিষ্টকালের জন্য পৌরসভার শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জ রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ চাঁদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতার বাড়িতে তালা, এলাকায় উত্তেজনা বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর ধস্তাধস্তি: যা বললেন ইসি ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান: দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

চাঁদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতার বাড়িতে তালা, এলাকায় উত্তেজনা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ১৪:০২

শেয়ার

চাঁদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতার বাড়িতে তালা, এলাকায় উত্তেজনা
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদরাসা শিক্ষার্থী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার নিজ পিতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের শারীরিক নির্যাতনের ফলে ভুক্তভোগী মাদরাসাছাত্রী বর্তমানে প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে অভিযুক্তের বসতবাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে তার ১৫ বছর বয়সী কন্যাকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে তার মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, কিশোরী প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনা জানাজানি হলে পরিবারের ভেতরে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে সামাজিক চাপে কিশোরীকে কয়েক দিন আগে পাশের একটি উপজেলায় নানাবাড়িতে নেওয়া হয় বলে জানা গেছে। তবে বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। অভিযোগ রয়েছে, বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলে কিছু স্থানীয় ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে অভিযুক্ত পরিবার বাড়ি থেকে সরে গেলে বিক্ষুব্ধ লোকজন তাদের বসতবাড়িতে তালা ঝুলিয়ে দেয়।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী কিশোরী একটি স্থানীয় মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। এই ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িটি তালাবদ্ধ পাওয়া গেছে। মেয়েটির নানাবাড়িতেও খোঁজ নিয়ে ভুক্তভোগী বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।



banner close
banner close