বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
সিরাজগঞ্জ রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ চাঁদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতার বাড়িতে তালা, এলাকায় উত্তেজনা বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর ধস্তাধস্তি: যা বললেন ইসি ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান: দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য: টানা নিম্নমুখী রপ্তানি, মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাড়ছে ঝুঁকি

ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান: দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ১৩:২৮

শেয়ার

ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান: দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
ছবি: বাংলা এডিশন

সারা দেশের ভূমি অফিসগুলোতে চলা অনিয়ম, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের অভিযোগ খতিয়ে দেখতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই পরিদর্শনে এসে অফিসের চরম অব্যবস্থাপনা ও কর্মকর্তাদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অফিস তালাবদ্ধ, কর্মকর্তাদের অনুপস্থিতি:

সকাল ৯টায় প্রতিমন্ত্রী যখন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পৌঁছান, তখনো মূল ফটক তালাবদ্ধ ছিল। সরকারি নিয়ম অনুযায়ী অফিস খোলার সময় অতিবাহিত হলেও কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা মেলেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সকাল পৌনে ১০টায় অফিসে আসেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) নাসির উদ্দিন এবং সকাল ১০টায় উপস্থিত হন সহকারী নায়েব ওমর ফারুক। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

জনগণের অভিযোগ ও প্রতিমন্ত্রীর আশ্বাস:

প্রতিমন্ত্রী আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সেবাগ্রহীতারা অফিস প্রাঙ্গণে ভিড় জমান। তারা নামজারি (মিউটেশন), অতিরিক্ত অর্থ আদায় এবং দালালের দৌরাত্ম্যসহ নানা হয়রানির কথা প্রতিমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরেন। সাধারণ মানুষের অভিযোগ শুনে তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, "জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা বা দুর্নীতি বরদাশত করা হবে না। প্রতিটি অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।

প্রধানমন্ত্রীর কঠোর বার্তা:

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস আজ প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষের অনেক অভিযোগ ও অনুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে—ভূমি সেবা থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। জনগণের সেবক হয়ে যারা মালিক সেজে বসে আছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, সারা দেশের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত অব্যাহত থাকবে।



banner close
banner close