বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ১০:৩৭

শেয়ার

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি: সংগৃহীত

দোল পুর্ণিমা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামীকাল বুধবার (৪ মার্চ২৬) সব ধরণের পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগের মতোই যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা।

এ বাপারে আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা বুধবার পণ্য আদান-প্রদান করবেন না বলে জানিয়েছেন। তাই বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের অন্যতম আমদানি–রপ্তানিমুখী স্থলবন্দর হলো আখাউড়া। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে বেশ গতি পেয়েছে। প্রতিদিনই বিভিন্ন ধরনের পণ্য আমদানি–রপ্তানি হচ্ছে।



banner close
banner close