সোমবার

২ মার্চ, ২০২৬ ১৮ ফাল্গুন, ১৪৩২

জয়পুরহাটে ধর্ষণ চেষ্টাকালে বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ১৫:২৫

শেয়ার

জয়পুরহাটে ধর্ষণ চেষ্টাকালে বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষণ চেষ্টাকালে অভিযুক্তের লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম একই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করে। পরে তাকে জোরপূর্বকভাবে জড়িয়ে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে দেন। এরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়।

তারা আরও জানান, নজরুল এর আগেও বিভিন্নভাবে ওই নারীকে উত্ত্যক্ত করতেন। মান সম্মানের কথা ভেবে এই নারী বিষয়টি কাউকে জানায়নি। ঘটনার দিন ওই নারী ঘরে বসে পায়ের নখ কাটছিল। এ সময় নজরুল ঘরে ঢুকে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে ধস্তাধস্তি করে ঘরে বিছানায় নিয়ে যায়।

এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার পরিবারের লোকজন থানায় এসেছে। ঘটনার বিষয়ে আইনগত অবস্থা নেয়া হচ্ছে।



banner close
banner close