সোমবার

২ মার্চ, ২০২৬ ১৮ ফাল্গুন, ১৪৩২

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ০৮:৪২

শেয়ার

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত
ছবি: সংগৃহীত

বগুড়া শহরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল ছিলেন।

পুলিশ ও শজিমেক হাসপাতাল সূত্র জানায়, শহরের মাহবুব নগরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে ভর্তি করে দেয়। কিন্ত সেখানে তার অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর স্বজনরা রবিবার বিকেলে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। কিন্তু পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাইফুল ইসলাম মারা যান।

নিহতের ছেলে জানান, তার বাবা মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসাও করতেন। জমি-জমা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে তার বাবার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শহরের মাহবুব নগরে তার বাবাকে ছুরিকাঘাত করে খুন করেছে।

খুনের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এদিকে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ,সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি ড. আবু সালেহ মামুন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখার সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।



banner close
banner close