সোমবার

২ মার্চ, ২০২৬ ১৭ ফাল্গুন, ১৪৩২

ঈদে উত্তরের মহাসড়কে মূল্যবান পণ্যবাহী যানবাহনে পুলিশের এসকর্ট সেবা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ২৩:১৯

শেয়ার

ঈদে উত্তরের মহাসড়কে মূল্যবান পণ্যবাহী যানবাহনে পুলিশের এসকর্ট সেবা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে চলাচলকারী মূল্যবান পণ্যবাহী যানবাহনের জন্য এসকর্ট সেবা চালু করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার সীমান্ত অতিক্রমের সময় এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

রোববার ১ মার্চ বিকেলে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং মূল্যবান পণ্য পরিবহনে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার দিন থেকেই ব্যবস্থা কার্যকর হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট যানবাহনগুলোকে পুলিশি নিরাপত্তায় সিরাজগঞ্জ জেলা পারাপার করানো হবে।

এস্কর্ট সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের যমুনা সেতু পশ্চিম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৪ এবং ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোলরুম-এর মোবাইল নম্বর ০১৩২০১৩০৪৯৮-এও যোগাযোগ করা যাবে।

পুলিশ এসকর্ট হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মূল্যবান সম্পদকে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।



banner close
banner close