সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক আন্তঃজেলা ডাকাত সর্দারকে তার স্বজনরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। রোববার ১ মার্চ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রাশেদুল ইসলাম ওরফে কেচু, বয়স ৩৮, উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম দীর্ঘদিন নিজ বাড়িতে অবস্থান করতেন না। তার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা অতিষ্ঠ ছিলেন। শনিবার ভোরে তিনি বাড়িতে এলে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ জানান, গ্রেপ্তারের পর রাশেদুল ইসলামকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, রাশেদুল ইসলাম ওরফে কেচুর বিরুদ্ধে কামারখন্দসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, দস্যুতা, অপহরণ ও মাদকসংক্রান্ত মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন:


.jpg)





