বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ১১:১৫

শেয়ার

কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূ নিহত। হত্যার পর তার স্বামী মোঃ আব্দুল বাকী পলাতক রয়েছেন। রবিবার (১মার্চ) দিবাগত রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক এর মেয়ে। বিষয়টাি নিশ্চিত করেছেন কালাই থানা তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিং।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহতের স্বামী আব্দুল বাকি মাত্রাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছেলে। বিয়ের পর এলতা উত্তর পাড়া গ্রামে শশুরের বাড়িতে ঘর জামাই থাকতেন। তিনি তাঁর স্ত্রীকে দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছিল। সন্দেহের জেরে বিভিন্ন সময় পরিবারে কলহ লেগেই থাকতো।সে বিভিন্ন অজুহাতে তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতো টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতো। একই ভাবে গতকাল শনিবার বিকেলে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল সে নিয়ে নেয়। পরে সে গ্রামের লোকজনদের জানলে পারিবারিক বৈঠক এর মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল খালেদা বিবিকে ফেরৎ দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী এক সাথে তাদের শয়নকক্ষে প্রবেশ করে। পরে রাত আনুমানিক তিনটার দিকে সাহরী খাওয়ার জন্য তাদের বাসায় থাকা মৌসুমী কাজের লোক নিহতের স্বামীকে ডাকলে সে দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যায় তখন রুমে এসে খালেদা বিবি কে গলায় ওরনা প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে পায়।

পরবর্তীতে ঘটনা জানাজানি হলে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

এ বিষয়ে কালাই থানা তদন্ত কর্মকর্তা জানান, ঘটনা শোনার পর তারা ওই এলাকায় গিয়েছে এবং ঘরের ভিতর খালেদা বিবিকে ওরনা পেছনে অবস্থায় পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close