রবিবার

১ মার্চ, ২০২৬ ১৬ ফাল্গুন, ১৪৩২

গাইবান্ধায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:২৭

শেয়ার

গাইবান্ধায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায় , ভুক্তভোগী শিক্ষার্থী চার মাস আগে মাদরাসাটিতে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ভর্তির পর থেকেই ওই শিক্ষক পরিবারের খোঁজখবর নেয়ার অজুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং সরকারি উপবৃত্তি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করে।

অভিযোগ, গত বছরের ১৮ ডিসেম্বর সকালে উপবৃত্তি ফরমে স্বাক্ষরের অজুহাতে ওই ছাত্রীকে তার বাসায় ডেকে নেন। সেখানে কেউ না থাকার সুযোগে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ এবং ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গত ৪ ফেব্রুয়ারি তাকে আবারও নির্যাতন করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ধর্ষণের শিকার ছাত্রীর মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার শিক্ষককেও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close