ঝালকাঠি জেলার রাজাপুর–ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিল আকন (৩০) রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা ও ইমাম আকনের ছেলে। তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেল চালক কাওসার আহমেদ বাকেরগঞ্জ উপজেলার বামনিকাঠি এলাকার বাসিন্দা। তাকে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাটি সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক খলিল আকন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:








