শনিবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬ ফাল্গুন, ১৪৩২

নেত্রকোণায় এসি বিস্ফোরণে দগ্ধ হলেন এক ব্যবসায়ী

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:২৭

শেয়ার

নেত্রকোণায় এসি বিস্ফোরণে দগ্ধ হলেন এক ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

নেত্রকোণা শহরের ছোটবাজারে ইলেকট্রনিক দোকানের এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন হেনা ডিজিটাল দোকানটির মালিক রাজু সাহা (৪৫)।

সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মারাত্মক দগ্ধ ব্যবসায়ী রাজু সাহাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ বৃষ্টি আক্তার। ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জাকির হোসেন এসি বিস্ফোরণে এ ঘটনা ঘটে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।



banner close
banner close