রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

বাগেরহাটে শহিদ পরিবারের বাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫০

শেয়ার

বাগেরহাটে শহিদ পরিবারের বাড়িতে হামলার অভিযোগ, আহত ৩
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামে জুলাই শহিদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় নারীসহ তিনজন আহত হন। আহত শাহিন হাওলাদার (৩৫) মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জমিজমা সংক্রান্তর জেরে শহীদ মাহফুজ রহমানের চাচাতো ভাইয়েরা বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।