শনিবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫ ফাল্গুন, ১৪৩২

মোবাইল কিনে না দেওয়ায় বাকপ্রতিবন্ধী কিশোর বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৫০

শেয়ার

মোবাইল কিনে না দেওয়ায় বাকপ্রতিবন্ধী কিশোর বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা
ছবি: বাংলা এডিশন

রাজশাহীর তানোর উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা করে। কিশোরের নাম সুমন। সে একই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোরের পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের বিলে এমন ঘটনা ঘটে।

সেই বিলে কর্মরত কিছু প্রত্যক্ষদর্শী কৃষক জানান, শুক্রবার সকালে চিমনা গ্রামের পাশে বিলের মাঝে হাই ভোল্টেজের বিদ্যুতের তার গিয়েছে। সেখানকার একটি খুঁটিতে চড়ে বসে থাকতে দেখা যায় এক কিশোরকে।

পরে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করা হয়। এতে বিদ্যুত বিভাগ বিদ্যুত সরবরাহ বন্ধ করে। বিদ্যুত বিভাগ পরবর্তীতে তানোর ফায়ার সার্ভিস টিমকে ঘটনাটি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে বুঝিয়ে পোল থেকে নামিয়ে আনেন। হাই ভোল্টেজের খুঁটি থেকে উদ্ধারের পর সুমনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



banner close
banner close