জয়পুরহাটের কালাই উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ১২ বস্তা ভর্তুকিমূল্যের পণ্য অন্য জেলায় পাচারের সময় ভ্যানসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা।
গতকাল বৃহস্পতিবার ইফতারের আগে মুহূর্তে ৫:৫০ মিনিটে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারের মেসার্স সরকার টেডার্স এর স্বত্বাধিকারী, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের গোডাউন থেকে ভ্যানে করে বহনের সময় বিপুল পরিমাণ টিসিবির পণ্য পাওয়া যায়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয় হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত মালামাল এবং ভ্যানসহ আটক দুজনকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মালামাল ক্রেতা বগুড়া সদর উপজেলার লোকমান হোসেনের ছেলে বেলাল হোসেন (৫২) এবং পণ্য বহনকারী ভ্যানচালক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামের বাসিন্দা রতন মিয়া (৫৩)। ক্রেতা বেলাল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামে শাহীন নামের এক ব্যক্তির পুকুর দেখভাল করার দায়িত্বে থাকায় তিনি সেখানেই থাকেন বলে জানাগেছে ।
জব্দকৃত মালামালের মালামালের মধ্যে ছিলো -২ লিটার সরিষা তেলের বোতল ৯৭ পিচ, চিনি ২ বস্তা (১০০ কেজি), চাল ১ বস্তা (৩০ কেজি), মসুর ডাল ২ বস্তা (১০০ কেজি), ছোলা বুট ২ বস্তা (১০০ কেজি) ও পণ্য বহনকারী ব্যাটারি চালিত ভ্যান ১ টি ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিব ডিলার মেসার্স সরকার ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল মতিন সরকারের মোসলেমগঞ্জ বাজারের গুদামঘর থেকে সন্ধ্যার আগ মুহূর্তে ভ্যান ভর্তি টিসিবি পণ্য নিয়ে কামদিয়া বাজারে যাওয়ার সময় মোসলেমগঞ্জ বাজারের বিএনপির মোড় নামক স্থানে ভ্যানটি গর্তে পরে উল্টিয়ে যায় এবং ভ্যানে থাকা মালামাল পরে যাওয়ায় উপস্থিত জনতা বস্তায় টিসিবির পণ্য দেখতে পায়। পরে তারা টিসিবির ১২ বস্তা মালামালসহ দুই ব্যক্তিকে স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে জব্দকৃত মালামাল সহ থানায় নিয়ে যায়।
কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








