শুক্রবার

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫ ফাল্গুন, ১৪৩২

শ্যামনগরে অবৈধ মাটি উত্তোলন, দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:৫১

শেয়ার

শ্যামনগরে অবৈধ মাটি উত্তোলন, দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় শ্যামনগর উপজেলায় অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে দুটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নাভিল হোসেন তামীম।

জানা যায়, উপজেলার দুটি ইটভাটায় অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছিল। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ও ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের সর্বমোট ছয় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close