চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার উপজেলার পুরন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুরন্দপুর এলাকায় অবস্থান নিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে অবৈধ মাদকসহ আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করে।
আসামিরা হলেন, জিয়াউর রহমান, রিপন চাকমা ও মং দ্রিতাইন চাকমা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, তারা বড় একটি চালানের অংশ হিসেবে এই ইয়াবা চুয়াডাঙ্গায় সরবরাহ করতে এসেছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








