রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

পটুয়াখালীতে ত্রাণ দেয়ার প্রলোভনে স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার চেষ্টা আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:০৭

শেয়ার

পটুয়াখালীতে ত্রাণ দেয়ার প্রলোভনে স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার চেষ্টা আটক ২
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে ত্রাণ সহায়তা দেয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধা মহিলার স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার সময় দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার মহিপুর বেসিক ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি ত্রাণ সহায়তার কথা বলে এক বৃদ্ধ মহিলাকে টার্গেট করে। নানা ধরনের প্রলোভন দেখিয়ে তার কানের স্বর্ণালংকার ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয় দুই যুবক ধাওয়া করে হাজীপুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করে।

আটকৃত ব্যক্তিরা হলেন-মোঃ হৃদয় হাওলাদার পিতা: ফিরোজ হাওলাদার, বেল্লাহ হোসেন পিতা: নাসির মাতুব্বর তারা উভয়েই ভান্ডারিয়া, পিরোজপুরের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা ভুক্তভোগী বৃদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেন এবং আটক দুই প্রতারককে মহিপুর থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ত্রাণ দেওয়ার কথা বলে তারা সহজ-সরল বৃদ্ধাকে ফাঁদে ফেলেছিল। বিষয়টি টের পেয়ে আমরা তাদের ধাওয়া করে ধরে ফেলি।

ভুক্তভোগী বৃদ্ধা জানান, আমি আমার স্বর্ণ ফিরে পেয়েছি। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।