চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানের খবর ছড়িয়ে পড়লে অধিকাংশ দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসফাকুর রহমান ও আব্দুল্লাহ আল-নাঈম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মাস্টার ফাস্ট ফুড কর্নারকে ২ হাজার টাকা, মনির মুরগির দোকানকে ১ হাজার টাকা এবং মো. জয়নাল মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসফাকুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, বাজারে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংক্রান্ত বিধান যথাযথভাবে অনুসরণ করছে না। এ বিষয়ে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:








