শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

নারায়ণগঞ্জে অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ টাকা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০০

শেয়ার

নারায়ণগঞ্জে অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ টাকা
বাংলা এডিশন

নারায়ণগঞ্জের সদর উপজেলার শহীদনগর এলাকায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি কারখানাকে বিভিন্ন অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-১১, জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র‌্যাব-১১-এর আল মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার।

অভিযানে শহীদনগর এলাকার গ্রামীন সেমাই কারখানায় বিএসটিআইয়ের সিল ব্যবহার করা হলেও বৈধ অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়।

একই এলাকায় আনন্দ সেমাই কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন থাকলেও প্যাকেটজাতকরণে নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এ অভিযোগে কারখানাটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আরও পড়ুন:

banner close
banner close