শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষ, আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৫১

শেয়ার

ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষ, আহত ১
ছবি: সংগৃহীত

ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় চৌধুরী বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল মোহসেন সুজন জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। অন্যজনকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কারো অবস্থা আশংকাজনক নয়।



আরও পড়ুন:

banner close
banner close