বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

সুনামগঞ্জে পর্যটকবাহী হাউসবোট ‘মাছরাঙা’য় আগুন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০৮

শেয়ার

সুনামগঞ্জে পর্যটকবাহী হাউসবোট ‘মাছরাঙা’য় আগুন
ছবি: বাংলা এডিশন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরে যাতায়াতের সময় পর্যটকবাহী হাউসবোট ‘মাছরাঙা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন যাদুকাটা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। তবে হাউসবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি রব্বানী বাংলা এডিশন কে জানান, আজ বুধবার সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউসবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। নৌকায় তখন শুধু মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হঠাৎ হাউসবোটের পেছন দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউসবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ‘খবর পেয়েছি ঘটনাস্থলে যাচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



banner close
banner close