বৃহস্পতিবার

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩ ফাল্গুন, ১৪৩২

ডিজিটাল বিপ্লবের সুবিধা কাজে লাগাতে পটুয়াখালীতে তরুণদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:১৬

শেয়ার

ডিজিটাল বিপ্লবের সুবিধা কাজে লাগাতে পটুয়াখালীতে তরুণদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন
ডিজিটাল বিপ্লবের সুবিধা কাজে লাগাতে তরুণদের আত্মনির্ভরশীল, ডিজিটাল নিরাপত্তা ও দক্ষতার উপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পটুয়াখালী ফ্রেন্ডস কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয় । ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন পটুয়াখালী ও বরগুনা জেলার বাছাইকৃত ৫০ জন তরুণ- তরুণী।
এ ‎​প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ। তিনি বলেন, “তরুণরাই আজকের ও আগামীর চালিকাশক্তি। ডিজিটাল বিপ্লবের সুবিধা কাজে লাগাতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে ।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বুলিং ও হয়রানির বিষয়গুলো এ অঞ্চলের মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলার পাশাপাশি ডিজিটাল প্লাটফর্ম নিরাপদ রাখতে এ প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা আগামীতে কার্যকর ভূমিকা রাখবে ।”
ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, প্রশিক্ষণে তরুণদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা, গুজব প্রতিরোধ এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে সামাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা রক্ষার মতো বিষয়গুলো উঠে এসেছে প্রশিক্ষণে। অংশগ্রহণকারী এসব তরুণরা প্রশিক্ষণ শেষে নিজ নিজ এলাকায় ‘ডিজিটাল সিভিক পিস অ্যাম্বাসেডর’ হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে নেতৃত্ব দেবেন।
সময়োপযোগী এই উদ্যোগটি বাস্তবায়ন করছে ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (Dhumketu Youth Foundation)। অর্থায়ন ও কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত রয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা সিভিকাস (CIVICUS), অ্যাকাউন্ট্যাবিলিটি ল্যাব (Accountability Lab) এবং ডিডিআই (DDI)।



আরও পড়ুন:

banner close
banner close