বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪২

শেয়ার

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসেবে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আজ বাংলাদেশের জন্য একটি মর্মান্তিক দিন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালায় বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি দেশের একটি সংবাদপত্রে দেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকারের প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে রাষ্ট্রপতি। তাই তার ক্ষমতায় থাকার অধিকার নেই।

এদিকে, রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে রাষ্ট্রের 'অভ্যন্তরীণ ও গোপনীয়' বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন বলে এক বিবৃতিতে এ নিয়ে উদ্বেগ জানায় জামায়াতে ইসলামী।



banner close
banner close