বৃহস্পতিবার

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩ ফাল্গুন, ১৪৩২

পটুয়াখালীতে ৬টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩১

শেয়ার

পটুয়াখালীতে ৬টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ছয়টি ছানা রেখে এক মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

ছানাসহ ওই কুকুরটি সন্তানের মতো লালন পালন করতেন ওই গ্রামের নাসরিন নাহার নামের এক গৃহীনি।

বুধবার সকালে ওই গৃহিনী অভিযোগ করে বলেন, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে তিনি কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করেন। ভালোবেসে নাম রেখেছিলেন ‘টমি’। এক মাস আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়। দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে প্রতিবেশি নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন।

এ বিষয়ে জানতে গেলে নাসরিনের মেয়ে ইলাকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো এখন দিকবিদিক ছুটোছুটি করছে।

এ বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মকরুফ বিল্লাহ খান বলেন, একটি অবুঝ প্রানীকে পিটিয়ে মারা আইনত দন্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে আসলে তাদের আইনগত সহায়তা করা হবে।



আরও পড়ুন:

banner close
banner close